রবিবার, ২ আগস্ট ২০২৬

‘মানবসেবা ও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে লিডার্স’—আবুল বশর আবু

নিউজ ডেস্ক

মানবকল্যাণ ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে লিডার্স—এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাশার গ্রুপ ও সি ওয়ার্ল্ডের চেয়ারম্যান আবুল বশর আবু।

- Advertisement -

তিনি বলেন, সামাজিক উন্নয়ন, মানবসেবা এবং পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে লিডার্স সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।

গতকাল লিডার্সের প্রধান কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্সের চেয়ারম্যান মাহফুজুর রহমান এবং সঞ্চালনা করেন সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন লিডার্সের সহ-সভাপতি আব্দুল হান্নান জিলানী, সাংবাদিক মুহাম্মদ নাজিম উদ্দীন, সিওও ও অর্থ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ ও মোহাম্মদ সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, পরিচালক মির্জা ইমতিয়াজ শাওন, জাহাঙ্গীর আলম, নারগিস আক্তার নীরা, মোশাররফ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা মানবকল্যাণমূলক কর্মকাণ্ড, সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশ সংরক্ষণে লিডার্সের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। একই সঙ্গে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নতুন কার্যালয়ের উদ্বোধনকে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ ও জনসেবামূলক উদ্যোগকে আরও গতিশীল করার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও