বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

হত্যা ও অস্ত্র মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

- Advertisement -

রোববার (২ আগস্ট) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহর আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমন (২৫) ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার জানান, ফটিকছড়ি থানায় দায়ের হওয়া হত্যা ও অস্ত্র মামলায় আসামি ডেভিড ইমনের বিরুদ্ধে প্রতিটি মামলায় ৭ দিন করে মোট ১৪ দিন রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত প্রতিটি মামলায় ৫ দিন করে মোট ১০ দিন রিমান্ড মঞ্জুর করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও