বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

‘মৃত’ বলে শিশুকে দত্তক, উদ্ধার করে মায়ের কোলে ফেরাল পুলিশ

এস এম শাহেদ হোসেন ছোটন, বোয়ালখালী:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৭ নম্বর চরণদ্বীপ ইউনিয়নের পূর্ব চরণদ্বীপ এলাকায় এক মাস ১১ দিন বয়সী কন্যাশিশুকে বাবার অজান্তে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে হাটহাজারী উপজেলার বড় দিঘির পাড় এলাকার এক নিঃসন্তান পরিবারের কাছে দত্তক দিয়েছিলেন মা। অবশেষে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

- Advertisement -

শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে হাটহাজারী উপজেলার বড় দিঘির পাড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চরণদ্বীপ ইউনিয়নের পূর্ব চরণদ্বীপ শফি মেম্বার বাড়ির মো. ওসমানের ছেলে সিএনজি অটোরিকশাচালক মো. রাকিবের (১৮) সঙ্গে একই এলাকার রোকনা বেগমের (১৮) বিয়ে হয়। গত ২০ জুন এই দম্পতির সংসারে এক কন্যাশিশুর জন্ম হয়। এরপর শিশুটিকে নিয়ে রোকনা বেগম তার বাবার বাড়িতে বেড়াতে যান।

রাকিবের দাদি ফিরোজা বেগম জানান, বেড়াতে যাওয়ার পর গত ২৭ জুলাই তাদের জানানো হয়, নাতনি মারা গেছে এবং তাকে দাফন করে ফেলা হয়েছে।

পরদিন বিকেলে বিষয়টি জানতে ওই বাড়িতে গেলে রোকনার বাবার বাড়ির লোকজন অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন এবং কবর দেখাতে বললেও তা দেখাতে পারেননি।

এরপর সন্দেহ হলে রাকিবের দাদি বাদী হয়ে বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে থানা পুলিশের একটি বিশেষ টিম শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে এবং শেষ পর্যন্ত হাটহাজারী থেকে তাকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়।

সর্বশেষ

জলাবদ্ধতা নিরসনে সমন্বয়ে জোর

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

এই বিভাগের আরও