বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আল জাজিরার বিরুদ্ধে ‘হলুদ সাংবাদিকতা’ অভিযোগ, পাকিস্তানে প্রবেশে বাধা

আন্তর্জাতিক ডেস্ক:

আজাদ কাশ্মিরে নির্বাচনী সহিংসতা ও সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে ‘হলুদ সাংবাদিকতা’ করার অভিযোগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

- Advertisement -

তবে ইসলামাবাদ এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। এর মধ্যেই দেশজুড়ে বহু ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তারা আল জাজিরা ইংরেজির ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না।

এ ঘটনায় অধিকারকর্মী, বিরোধী রাজনৈতিক নেতা এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা অভিযোগ করছেন, আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদ থেকে সম্প্রচারিত আল জাজিরার প্রতিবেদনগুলোর প্রতিক্রিয়াতেই সংবাদমাধ্যমটির ওপর কার্যত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সম্প্রতি আল জাজিরার প্রকাশিত প্রতিবেদনে আজাদ কাশ্মিরে বেসামরিক নাগরিকদের ওপর নিরাপত্তা বাহিনীর দমন-পীড়ন এবং নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার বিষয়টি তুলে ধরা হয়। এরপরই ওয়েবসাইটে প্রবেশে বাধার ঘটনা সামনে আসে।

যদিও পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, তবে বিষয়টি ঘিরে দেশটির সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের পরিবেশ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সর্বশেষ

জলাবদ্ধতা নিরসনে সমন্বয়ে জোর

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

এই বিভাগের আরও