বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা, গেটে আগুন লাগিয়ে পালাল দুর্বৃত্তরা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় বাড়ির গেটে সামান্য আগুন লাগলেও তা দ্রুত নিভে যায়।

- Advertisement -

বুধবার রাত ৯টার দিকে সদর উপজেলার কেশব মোড়ের বাড়িতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ইটপাটকেলের আঘাতে বাড়ির গ্লাস ভেঙে যায়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, কে বা কারা আগুন দেওয়ার চেষ্টা করে। বাড়িটির চারপাশে বর্তমানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও