বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নে চার বিভাগে লংমার্চ ঘোষণা ১১ দলীয় জোটের

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ১১ দলীয় জোটের নেতারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করতে চাইলে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত জোটের নেতারা সচিবালয় এলাকা ত্যাগ করেছেন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ধীরে ধীরে সচিবালয়ের প্রবেশপথগুলো খুলে দেওয়া হচ্ছে।

- Advertisement -

এর আগে জ্বালানি তেল ও গ্যাসসংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার চরম অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করে ১১ দলীয় ঐক্য। এরপর জোটের নেতাদের নেতৃত্বে সচিবালয়ের দিকে অগ্রসর হওয়া মিছিল জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়।

কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসে সরকার লুটপাট চালাচ্ছে। সিন্ডিকেট করে দাম বাড়ানোর জন্য জ্বালানি তেল ও গ্যাসসংকট তৈরি করেছে। বিদ্যুতের ভূতুড়ে বিল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি লাগামছাড়া। প্রয়োজনীয় জ্বালানি ও গ্যাস সংকটের কারণে মানুষ দুর্বিষহ ভোগান্তিতে রয়েছে।

পরে জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান গণভোটের রায় বাস্তবায়নে চার বিভাগে লংমার্চ ঘোষণা করেন। ঘোষিত সূচি অনুযায়ী, সড়কপথে ৮ সেপ্টেম্বর চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর রংপুর ও ১০ অক্টোবর খুলনা এবং ২৪ অক্টোবর সিলেটে রেলপথে লংমার্চ পালন করবে ১১ দলীয় জোট।

সর্বশেষ

জলাবদ্ধতা নিরসনে সমন্বয়ে জোর

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

এই বিভাগের আরও