মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ডিবির হাতে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ফুফাতো ভাই গোলাম সারোয়ার

ভুয়া পরিচয়ে বিদেশ পালানোর চেষ্টার সময় বিমানবন্দর থেকে আটক
নিজস্ব প্রতিবেদক

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও তাঁর সহযোগী গোলাম সারোয়ার খানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

- Advertisement -

শনিবার সকাল ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডমেস্টিক ফ্লাইট বহির্গমন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাম সারোয়ারকে আটক করে ডিবির একটি দল। তিনি জাল কাগজপত্র তৈরি করে নিজেকে মিয়ানমারের নাগরিক বলে দাবি করেছিলেন এবং সেই পরিচয় ব্যবহার করে ডেনমার্কের ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহ করেন।

এসব ভুয়া তথ্য দিয়ে দেশ ছেড়ে ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি, ঠিক তখনই তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার গোলাম সারোয়ার দীর্ঘদিন ধরে বড় সাজ্জাদের অধীনে ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ ঘটনার বিস্তারিত তথ্য জানতে তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছে ডিএমপি।

পুলিশের তথ্যমতে, বড় সাজ্জাদের পরিচয় ভাঙিয়ে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত ছিলেন গোলাম সারোয়ার। চট্টগ্রাম মহানগরীতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

সর্বশেষ

এই বিভাগের আরও