বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
- Advertisement -
রবিবার দুপুরে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রমনা থানায় দায়ের করা মামলায় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি ওমরাহ করতে সৌদি আরব যাচ্ছিলেন।
আশরাফুল হক ডনকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। সিআইডি তাকে রমনা থানার মামলায় গ্রেপ্তার দেখায়।

