মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

চান্দগাঁওয়ে শীর্ষ সন্ত্রাসী বুইশ্যার দুই সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম বুইশ্যার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

- Advertisement -

সোমবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে নগরীর বহদ্দারহাট কাঁচাবাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোঃ নাঈম ইসলাম সাকিব (২৬) ও মোঃ রাহাত (২৪)। চান্দগাঁও থানা পুলিশের একটি সূত্র জানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে উপপরিদর্শক হৃদয় মাহমুদ লিটন, সহকারী উপপরিদর্শক অসিত নাথ ও শাহ আলমসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালায়।

পুলিশ জানায়, গ্রেপ্তার সাকিবের বিরুদ্ধে চান্দগাঁও থানায় আগে থেকেই তিনটি মামলা রয়েছে। এর মধ্যে একটি দ্রুত বিচার আইনে এবং দুটি দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় দায়ের করা হয়েছিল। সবশেষ মামলাটি হয় গত বছরের ডিসেম্বরে।

অন্য আসামি রাহাতের বিরুদ্ধে ২০২২ সালে দণ্ডবিধির ৩৯২ ধারায় একটি মামলা রয়েছে বলে পুলিশের নথিতে উল্লেখ রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় নতুন একটি মামলা দায়ের করে চান্দগাঁও থানা পুলিশ। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সর্বশেষ

এই বিভাগের আরও