মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

এসএসসিতে অকৃতকার্য হয়ে গলায় ফাঁস, বাকলিয়ায় শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

- Advertisement -

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে নগরের কালামিয়া বাজার এলাকার নিজ বাসায় এ ঘটনা ঘটে। নিহাল পূর্ব বাকলিয়া সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি ওই এলাকার বাসিন্দা মো. আনিসুজ্জামানের ছেলে।

নিহালের চাচা শাখাওয়াত জানান, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর নিহাল জানতে পারে, সে পাঁচটি বিষয়ে অকৃতকার্য হয়েছে। এরপর পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাসায় গলায় ফাঁস দেয় সে।

পরিবারের সদস্যরা মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয়। সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির জানান, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর পরিবারের সদস্যদের অগোচরে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও