বুধবার, ১২ আগস্ট ২০২৬

চান্দগাঁওয়ে শীর্ষ সন্ত্রাসী বুইশ্যার ৭ সহযোগী গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

সিনিয়র রিপোর্টার:

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম বুইশ্যার সাত সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

- Advertisement -

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একটি দল গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) ভোর সোয়া পাঁচটার দিকে থানাধীন পশ্চিম ফরিদারপাড়া বালুরমাঠ সাংবাদিক কলোনির পেছনের একটি ফাঁকা জায়গায় অভিযান চালায়।

এ সময় গ্রেফতার হন মো. ইব্রাহিম ওরফে ইদ্রিস (৩০), মো. আজম উদ্দিন (২১), মো. সাজ্জাদ হোসেন (২৬), মো. রাকিব (২২), মো. হারুন (৩১), মো. মোমিন হোসেন ওরফে বাচ্চু (৩৫) এবং মো. রাসেল (২৮)।

তাদের কাছ থেকে একটি লোহার রামদা, একটি স্টিলের পাইপ ও লোহার ফলা দিয়ে তৈরি কুড়াল, একটি চাইনিজ কুড়াল এবং একটি ছুরি জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে ইব্রাহিম ও রাকিবের বিরুদ্ধে অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় চান্দগাঁও ও পাঁচলাইশ থানায় একাধিক পূর্বের মামলা রয়েছে।

এ ঘটনায় চান্দগাঁও থানায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় নতুন একটি মামলা (নং ১০, তারিখ ১১ আগস্ট) দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও