শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বাবার সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু

এস এম শাহেদ হোসেন ছোটন, বোয়ালখালী:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পুকুরে ডুবে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

- Advertisement -

বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার ৫ নম্বর সারোয়াতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু হুরায়রা সিদ্দিকী একই এলাকার মাওলানা আবু সাঈদ সিদ্দিকী আরমানের ছেলে।

নিহতের স্বজন জাহেদুল ইসলাম জানান, দুপুরে বাবার সঙ্গে বাড়ির পুকুরে গোসল করতে নামে আবু হুরায়রা। একপর্যায়ে বাবার অগোচরে পানিতে ডুবে যায় সে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. চন্দিমা বড়ুয়া বলেন, দুপুর পৌনে ২টার দিকে পানিতে ডুবে যাওয়া আবু হুরায়রা নামের এক শিশুকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও