রবিবার, ১৬ আগস্ট ২০২৬

শিপইয়ার্ড পরিদর্শনে এসপি, গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ডে দুর্ঘটনাকবলিত শিপইয়ার্ডে ৯ শ্রমিক নিহতের ঘটনায় কোনো ধরনের গাফিলতি বা অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখে পূর্ণাঙ্গ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম।

- Advertisement -

শনিবার (১৫ আগস্ট) দুর্ঘটনাকবলিত শিপইয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসপি মাসুদ আলম বলেন, বিভিন্ন ঘটনার ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায়ও শুরু থেকেই পুলিশ দ্রুত সাড়া দিয়েছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনার পেছনে শিপইয়ার্ড কর্তৃপক্ষের কোনো গাফিলতি, অবহেলা বা অন্য কোনো ত্রুটি ছিল কি না, তা যাচাই করা হচ্ছে। এ বিষয়ে ইতিমধ্যে একটি খসড়া প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। তদন্তে গাফিলতি বা অবহেলার প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সর্বশেষ

এই বিভাগের আরও