চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বৈদ্যুতিক মোটরের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহাম্মদ সোলাইমান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
- Advertisement -
রোববার (১৬ আগস্ট) সকাল ৮টায় বোয়ালখালী পৌর সদরের ৫নং ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বটতল এলাকার অলি বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সোলাইমান একই এলাকার শামসুল আলমের ছেলে।
নিহতের মা রোকেয়া বেগম জানান, সকালে সোলাইমান তার নির্মাণাধীন পাকা ঘরের কাজের জন্য পানির লাইন দিতে গিয়েছিলেন। এ সময় মোটরে বিদ্যুৎ–সংযোগ দেওয়ার সময় বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. পূজা ভৌমিক জানান, সকাল পৌনে ৯টার দিকে সোলাইমানকে মৃত ঘোষণা করা হয়। স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তার মৃত্যু হয়েছে।

