শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

পে-স্কেল নিয়ে কাজ চলছে, এ বছরেই বাস্তবায়ন: অর্থমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

চলতি বছরেই নতুন জাতীয় পে-স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ নিয়ে সরকার কাজ করছে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।

- Advertisement -

সোমবার (১৭ আগস্ট) দুপুরে অর্থ মন্ত্রণালয়ে পে-স্কেল সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।

চলতি বছরের মধ্যে নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “নতুন পে-স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়িত হবে।”

তিনি বলেন, পে-স্কেল নিয়ে আরও কিছু বিষয় আলোচনার প্রয়োজন রয়েছে। সোমবারের বৈঠকে একটি দিক নিয়ে আলোচনা হয়েছে। অন্যান্য বিষয় নিয়েও আলোচনা শেষে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়া হবে।

অর্থমন্ত্রী বলেন, পে-স্কেল ঘোষণার ক্ষেত্রে সরকার সব বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়।

তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর সরকারের পক্ষ থেকে নতুন পে-স্কেল সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও