শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির কথা জনগণই বলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

বিএনপি সরকারের ছয় মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী আরও উন্নতি করতে সময় লাগবে।

- Advertisement -

সোমবার (১৭ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে পে-স্কেল সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি সন্তুষ্ট কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টি জনগণই বলবে। তবে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পেরেছে।

তিনি বলেন, “জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতি করতে আরও সময় লাগবে।”

সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের ছয় মাসের মধ্যেই অনেক সংস্কার কার্যক্রম সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার কয়েকটি সংকটময় পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করেছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাস সরবরাহে সংকট তৈরি হলেও বাংলাদেশ পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংকটের সময় প্রায় এক মাস পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি। পরে বোরো মৌসুম শেষ হওয়ার পর সহনীয় মাত্রায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও