শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হালিশহর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

- Advertisement -

হালিশহর থানার অফিসার ইনচার্জ কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনের নেতৃত্বে এসআই দেলোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স গত ১৭ আগস্ট (২০২৬) বেলা ২টা ১৫ মিনিটের দিকে এই অভিযান পরিচালনা করে।

থানা এলাকায় দায়িত্বরত লিমা-৪২ ও অভিযান-৪২ ডিউটির অফিসারদের সহযোগিতায় হালিশহর থানাধীন বড়পুল এলাকার বাদশা মিয়া ব্রিকফিল্ডের কাছে জয়নাল জমিদারের ভাড়া বাসার সামনে থেকে হাতেনাতে আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— হাজেরা আক্তার টুনি (২৫) ও নুর নাহার, প্রকাশ ঝিল্লি (৪৫)। তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় হালিশহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ১৯(খ)/৪১ ধারায় মামলা (নং-০৯, তারিখ: ১৭/০৮/২০২৬) দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত দুই আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও