শনিবার, ২২ আগস্ট ২০২৬

সোনার দাম আকাশছোঁয়া, ভরি ছাড়াল ২ লাখ ৪৬ হাজার টাকা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার গহনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে দাম বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা।

- Advertisement -

শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় নতুন করে গহনার দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৪ হাজার ৪৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ৬১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা।

এর আগে ২০ আগস্ট ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করেছিল বাজুস। এর মাত্র দুই দিনের মাথায় আবারও দাম বাড়ানো হলো।

এদিকে সোনার পাশাপাশি বেড়েছে রুপার গহনার দামও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৫ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ১১৭ টাকা বাড়িয়ে ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৫৯ টাকা বাড়িয়ে ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও