শনিবার, ২২ আগস্ট ২০২৬

ডবলমুরিংয়ে পি-স্তলের গু-লি-তে সাবেক ব্যাংকারের মৃ-ত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংকারের মৃত্যু হয়েছে।

- Advertisement -

শনিবার (২২ আগস্ট) সকালে স্থানীয় ইমাম হোসেনের বাড়ির ড্রয়িংরুমে এ ঘটনা ঘটে।

নিহত শাহিদ হোসেন ওই এলাকার মৃত ইকবাল হোসেনের ছেলে। তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা ছিলেন।

নিহতের স্ত্রী শারমিন জানান, তার স্বামীর মানসিক সমস্যা ছিল। তবে তিনি পুরোপুরি অসুস্থ ছিলেন না। পিস্তলটি কোথা থেকে এসেছে বা আগে থেকেই তার ড্রয়ারে ছিল কি না, তা তিনি নিশ্চিত নন।

তিনি আরও জানান, শাহিদ হোসেন আগে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে চাকরি করতেন। ব্রাহ্মণবাড়িয়া জেলায় বদলি হওয়ার পর তিনি চাকরি ছেড়ে দেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশিক জানান, সকালে হাজীপাড়ার বাসায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করেন শাহিদ হোসেন।

গুলিবিদ্ধ অবস্থায় সকাল পৌনে ৮টার দিকে তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়। পরে ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

পিস্তলটি কীভাবে তার কাছে এলো এবং কী কারণে তিনি গুলি চালিয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

সর্বশেষ

এই বিভাগের আরও