সোমবার, ২৪ আগস্ট ২০২৬

জাল টাকা তৈরির মেশিন ও জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে ৪০ হাজার ৫০০ টাকার জাল নোটসহ মো. মহিউদ্দিন ওরফে মহিন উদ্দিন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

- Advertisement -

পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানার একটি বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও আরও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ১৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানার আফমী প্লাজার সামনে অভিযান চালায় ডিবি (বন্দর-পশ্চিম) বিভাগের টিম-৫৩।

এ সময় মহিউদ্দিনের কাছ থেকে ৪০ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচলাইশ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।

পরে পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদে মহিউদ্দিন জানান, বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহীদনগর তৈয়্যবীয়া হাউজিং সোসাইটির কালা সালামের বাড়ির একটি ভাড়া ঘরে জাল টাকা তৈরির মেশিন ও জাল নোট রয়েছে।

পুলিশের ভাষ্য, তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ আগস্ট রাত পৌনে ১টার দিকে ওই বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে একটি জাল টাকা তৈরির মেশিন, ১০০ টাকার ৪৩টি, ৫০০ টাকার ২৪টি এবং ১ হাজার টাকার দুটি জাল নোট উদ্ধার করা হয়।

সব মিলিয়ে উদ্ধার করা জাল নোটের পরিমাণ ১৮ হাজার ৩০০ টাকা। এ ছাড়া একটি কাচের গ্লাসও জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, মহিউদ্দিনকে রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ

এই বিভাগের আরও