নোংরা, অপরিচ্ছন্ন রান্নাঘর। নানা বয়সী, নানা আকারের তেলাপোকা কিলবিল করছে। খাবারে ব্যবহার করা হচ্ছে খোলা লবণ।
- Advertisement -
সোমবার (২৪ আগস্ট) দুপুরে নগরের চেরাগি মোড়ের চেরাগি রেস্তোরাঁয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এমন চিত্র দেখা যায়।
এ সময় হোটেল মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, এর আগে তিনবার এই হোটেল মালিককে জরিমানা করা হয়েছিল। তবুও তারা শোধরায়নি। চরম অবহেলার কারণে নোংরার স্তূপ জমেছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, মানুষের খাবার এত নোংরা পরিবেশে রান্না করা যায় না।
এ সময় হোটেল মালিককে মুচলেকা দিতে বলা হয়, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে রান্নাঘরের পরিবেশ উন্নত করে নিরাপদ খাদ্য নিশ্চিত করা হয়।

