বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ঈদে মিলাদুন্নবীর র‍্যালি শেষে পরিচ্ছন্নতায় চসিকের সেবকরা

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত র‍্যালি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নগরীর সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্নতাকর্মীরা।

- Advertisement -

র‍্যালি শেষে সড়কে ছড়িয়ে থাকা কাগজ, প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের বর্জ্য দ্রুত অপসারণে কাজ শুরু করেন চসিকের পরিচ্ছন্নতাকর্মীরা। তাদের নিরলস প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই সড়কের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।

র‍্যালির পরপরই পরিচ্ছন্নতা কার্যক্রমে নামায় চসিকের সেবকদের দায়িত্বশীলতা ও আন্তরিকতা প্রশংসা কুড়িয়েছে। নগরীর পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে প্রতিদিনই নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এসব পরিচ্ছন্নতাকর্মী।

তাদের ঘাম, শ্রম ও দায়িত্বশীলতায় আরও সুন্দর হয়ে উঠুক প্রিয় চট্টগ্রাম—এমন প্রত্যাশা নগরবাসীর।

পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও স্মার্ট চট্টগ্রাম গড়তে নগরবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। রাস্তাঘাটে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার পাশাপাশি নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।

নগরীর সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষায় চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

সর্বশেষ

এই বিভাগের আরও