শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মাদক সেবন করে রেহাই নেই, বোয়ালখালীতে যুবকের কারাদণ্ড

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে মো. শাহজাহান (৪২) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত শাহজাহান উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের শ্রীপুর গ্রামের সিরাজুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শাহজাহানকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদক সেবনের অভিযোগে আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, মাদকবিরোধী অভিযান চালিয়ে শাহজাহানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

এই বিভাগের আরও