সোমবার, ৩১ আগস্ট ২০২৬

“কিডনি রোগে ভুগছিলেন পম্পী বড়ুয়া, ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু”

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে নগরগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

- Advertisement -

রোববার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বোয়ালখালী পৌরসভার পূর্ব কালুরঘাটের ১৩ নম্বর পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগে পাওয়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিভাগের একটি ছাড়পত্র থেকে তার পরিচয় নিশ্চিত করা হয়। ছাড়পত্রে তার নাম পম্পী বড়ুয়া এবং গ্রামের বাড়ি রাউজান উল্লেখ রয়েছে। ছাড়পত্রটি গত ২০ জানুয়ারি ইস্যু করা হয়েছিল।

গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেনটি দুপুর আড়াইটার দিকে গোমদণ্ডী স্টেশন ত্যাগ করে। এর কিছুক্ষণ পরই ওই ট্রেনে এক নারী কাটা পড়েছেন বলে তারা জানতে পারেন। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও