শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

জ্বালানিমন্ত্রী টুকুর শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

- Advertisement -

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাষ্ট্রপতি হাসপাতালে যান। সেখানে তিনি জ্বালানিমন্ত্রীর শয্যার পাশে কিছু সময় অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

রাষ্ট্রপতি চিকিৎসকদের সঙ্গে কথা বলে মন্ত্রীর চিকিৎসার অগ্রগতি ও বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান। এ সময় তিনি মন্ত্রীর ছেলে আবেদ হাসান মাহমুদের সঙ্গেও কথা বলেন।

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মো. ইউনুস আলী এ তথ্য জানিয়েছেন।

হাসপাতালে এ সময় জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল এ কে এম ফয়জুল হক এবং সহকারী একান্ত সচিব মো. ইউনুস আলী উপস্থিত ছিলেন।

ঠান্ডা, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ইকবাল হাসান মাহমুদ টুকুকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়।

মন্ত্রীর ছেলে আবেদ হাসান মাহমুদ জানান, গত কয়েকদিন ধরে তার বাবা তীব্র জ্বরে ভুগছিলেন। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে বলেও জানান আবেদ হাসান মাহমুদ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গত ১৭ ফেব্রুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী হিসেবে শপথ নেন।

সর্বশেষ

এই বিভাগের আরও