রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন রণবীর-দীপিকা, নতুন অতিথিও কন্যাসন্তান

বিনোদন ডেস্ক:

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের কোল আলো করে এসেছে তাদের দ্বিতীয় সন্তান। এবারও কন্যাসন্তানের জন্ম দিয়েছেন দীপিকা। নতুন অতিথির আগমনে আনন্দের জোয়ার বইছে তাদের পরিবারে।

- Advertisement -

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ পোস্ট দিয়ে নতুন সদস্যের আগমনের শুভসংবাদটি নিশ্চিত করেছেন দীপিকা ও রণবীর। শিশুর পায়ের ছাপ সম্বলিত একটি মিষ্টি ছবির মাধ্যমে তারা জানান, তাদের প্রথম সন্তান ‘দুয়া পাড়ুকোন সিং’ এবার বড় বোন (দিদি) হয়েছে।

দ্বিতীয় সন্তান জন্মের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তারকা দম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসাচ্ছেন ভক্তরা।

এর আগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথম কন্যাসন্তানের জন্ম দেন দীপিকা। তার নাম রাখা হয় দুয়া পাড়ুকোন সিং। প্রথম সন্তানের পর এবার দ্বিতীয় কন্যাসন্তান যুক্ত হওয়ায় আরও পূর্ণতা পেল রণবীর-দীপিকার সংসার।

কাজের দিক থেকে দীপিকা পাড়ুকোন বর্তমানে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এ ছাড়া সামনে তেলেগু তারকা আল্লু অর্জুনের সঙ্গে ‘রাকা’ সিনেমাতেও তাকে দেখা যাবে।

সর্বশেষ

এই বিভাগের আরও