চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) বার্ষিক সম্মিলন আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এই আয়োজনে ফোরামের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেবেন।
গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিআরএফের সভাপতি কাজী আবুল মনসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সম্মিলন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মো. আলীকে আহ্বায়ক ও সরোজ আহমেদকে সদস্য সচিব করে ৫ সদস্যের একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—মনিরুল পারভেজ, তানভীর আহমেদ ও মো. হাসান মুরাদ।
সম্মিলন ছাড়াও সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) টুলস ব্যবহারের ওপর প্রশিক্ষণ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি সংগঠনের সার্বিক উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিআরএফের সিনিয়র সহসভাপতি আলীউর রহমান ও কার্যনির্বাহী সদস্য মোহন মিন্টু।

