বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

‘ফ্যাসিস্ট-রাজাকাররা ডিসেম্বর নিয়ে ষড়যন্ত্র করছে’: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

জামায়াতকে ইঙ্গিত করে ‘বেহেশতের টিকিট বিক্রেতারা আবার ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে’ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

- Advertisement -

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান ও টিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ফ্যাসিস্টরা বলছে ডিসেম্বরে তাদের রানীমা দেশে আসবেন, আর রাজাকাররা বলছে ডিসেম্বরে আমাদের পতন ঘটাবে।’

তিনি বলেন, জনগণের ভোটে গঠিত সরকারের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর কর্মদক্ষতা, নেতৃত্বের গুণাবলি ও সততার প্রশংসা বিশ্বজুড়ে হচ্ছে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই সরকারের গতিপথ রোধ করার চেষ্টা চলছে।

দেশের জ্বালানি খাত নিয়ে আওয়ামী লীগের সমালোচনা করে সরদার সাখাওয়াত হোসেন বলেন, দেশকে পরনির্ভরশীল রাখার উদ্দেশ্যে দলটি নতুন কোনো গ্যাসকূপ খনন করেনি।

তিনি জানান, বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে দ্রুত বঙ্গোপসাগরে গ্যাসকূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের জ্বালানি ও বিদ্যুতের ঘাটতি পূরণের উদ্যোগ নেওয়া হবে।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জলাবদ্ধতা নিরসনে সমন্বয়ে জোর

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

এই বিভাগের আরও