বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

ঢাবির হলে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান’ নামফলক

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের ফটকে আগের নামফলক ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা নামফলক সরিয়ে সেখানে আবার ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা হচ্ছে।

- Advertisement -

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হলের ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখাটি মুছে ফেলার কাজ শুরু হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ‘গত সিনেটে আগের সব নাম আগের মতো রাখার সিদ্ধান্ত হয়েছে। এখন সেটাই করা হচ্ছে।’

এর আগে, ২০২৫ সালের ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর শেখ মুজিবুর রহমান হলের ফটকের আগের নামফলক মুছে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা হয়।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) হলটির নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ রাখার দাবি জানায়। তবে বিশ্ববিদ্যালয়ের সিনেটে আগের নামগুলো বহাল রাখার সিদ্ধান্তের পর হলটির পুরোনো নামফলক ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও