দেশের বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ‘ফার্নেস অয়েল’-এর দাম একলাফে লিটারে প্রায় ১২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এই সমন্বিত দর আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১২টা থেকেই সারা দেশে কার্যকর হবে।
- Advertisement -
বুধবার বিকেলে বিইআরসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ফার্নেস অয়েলের মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়ে ১০৮ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে প্রতি লিটার ফার্নেস অয়েলের দর ছিল ৯৬ টাকা ৮৬ পয়সা।
শিল্প ও বিদ্যুৎ উৎপাদন খাতে ব্যাপকভাবে ব্যবহৃত এই জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি ভারী শিল্পের পরিচালন ব্যয়ও বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা।

