চট্টগ্রামের বোয়ালখালীতে তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
- Advertisement -
রবিবার (৯ মার্চ) সকালে উপজেলার জোট পুকুর পাড় ও দরফ পাড়া এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।
তিনি বলেন, ধার্য্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মক্কা-মদিনা স্টোর, মালিক আহামদুল হককে ১০ হাজার টাকা, কবির ব্রাদার্সের রবিউলকে-২ হাজার টাকা ও হাজী ছালেহ স্টোরের মোঃ শফিকুল ইসলামকে ৩ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। আদালত পরিচালনায় সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশ।

