চট্টগ্রামের মিরসরাইয়ে লোকালয় থেকে আহত অবস্থায় ১৬ ফুট লম্বা একটি অজগর উদ্ধার সাপ উদ্ধার হয়েছে।
শনিবার (২২ মার্চ) সকালে উপজেলার খৈইয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈইয়াছড়া এলাকার বসত বাড়ির পাশের বিল থেকে সাপটি উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমমুক্ত করেন স্নেক রেসকিউ টিমেরে সদস্য নাইমুল ইসলাম নিলয়।
সাপটি লম্বায় প্রায় ১৬ ফুট ওজন প্রায় ৩০ কেজি। পরে আঘাতপ্রাপ্ত অজগর সাপটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত করা হয়।
বারৈয়াঢালা রেঞ্জের বড়তাকিয়া বিট কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, ‘গ্রামের শিশু কিশোরের দল অজগরটি দেখতে পেয়ে রশি দিয়ে বেঁধে রাখে।
পরবর্তীতে আমাদের টিম ও বন্যপ্রাণী উদ্ধার করে একটি রেসকিউ টিমের সহযোগিতায় সাপটিকে উদ্ধার করা হয়। অজগর সাপটি মাথায় আঘাতপ্রাপ্ত ছিল। ভেটেরিনারি সার্জনকে দেখিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে আজ দুপুরে নিরাপদে বনে অবমুক্ত করা হয়েছে।

