মিরসরাইয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগর এক নেতা গ্রেফতার হয়েছে। তার নাম মো. জাহাঙ্গীর আলম (২৬) প্রকাশ হোসাইন রিয়াদ।
- Advertisement -
সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে মিরসরাই পৌরসদর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে মিরসরাই থানা পুলিশ।
গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম মিরসরাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জরিপ আলী টেন্ডল বাড়ির কামরুল হাসানের ছেলে ও স্থানীয় মিরসরাই কলেজ ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, বিশেষ ক্ষমতা আইন ও দ্রুত বিচার আইনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা মো. জাহাঙ্গীর আলমকে করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

