রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে ১১ হাজার ৫’শ ইয়াবাসহ ৬ জন গ্রেফতার

সাফায়েত মেহেদি

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের অভিযানে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের ৬ জনকে গ্রেফতার হয়েছে।

- Advertisement -

রবিবার (১৩ জুলাই) মিরসরাই থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা সদরের প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা সদরের প্রাণীসম্পদ কার্যালয়ের সামনে রবিাবার বিকেল সাড়ে ৪ টার সময় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন পরিবহনে অভিযান চালায়।

এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহনে (ঢাকা মেট্টো-ব ১৫-০৬৭৫) অভিযান চালানোর সময় বাস থেকে ৬ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি নেমে চলে যাওয়ার চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মহিলা পুলিশ তল্লাশিকালে তাদেও কোমরের সাথে স্কচটেপ দিয়ে বাঁধা অবস্থায় ৫ জনের কাছ থেকে ২ হাজার করে ১০ হাজার এবং অপর ১ জনের সাথে একই কৌশলে কোমরে বাঁধা অবস্থায় দেড় হাজারসহ সাড়ে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সাড়ে ১১ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ৬ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারদের নাম, ঠিকানা জিজ্ঞাসাবাদ ও যাচাইবাছাই চলমান রয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন।

সর্বশেষ

এই বিভাগের আরও