চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চৌধুরী হাট এলাকায় একটি ভবনের ছাদে রহমত আলী শিফাত (২৩) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থী বলে জানা গেছে।
- Advertisement -
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে এস এম কনভেনশন হল ভবনের ছাদে স্থানীয়রা কলেজ শিক্ষার্থী শিফাতের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
শিফাত বোয়ালখালী পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডের জামতল এলাকার তালেব মেম্বার বাড়ির মো. জাফর সওদাগরের ছেলে। শিফাত ২ ভাই, ২ বোনের মধ্যে সবার বড়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান।

