সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৫ নতুন অতিরিক্ত বিচারপতি শপথ নিয়েছেন।
- Advertisement -
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান।
এর আগে সোমবার রাতে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে তাদের নিয়োগ দেওয়া হয়।
২৫ জনের মধ্যে ৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তা, ৯ জন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ৭ জন আইন কর্মকর্তা রয়েছেন। সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী তারা অনধিক দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

