রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সাফ অনূর্ধ্ব-১৭: চ্যাম্পিয়ন ভারত, হতাশায় লাল-সবুজের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক:

ভুটানের সঙ্গে ড্র করার পর সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অনেকটাই শেষ হয়ে গেছে বাংলাদেশের। শনিবার সন্ধ্যায় আরেক ম্যাচে নেপালকে ৫-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে ভারত।

- Advertisement -

পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে ভারত। সমান ম্যাচে বাংলাদেশের সংগ্রহ মাত্র ১০ পয়েন্ট। ফলে শেষ ম্যাচে জিতলেও ভারতকে আর টপকানো সম্ভব নয়। অন্যদিকে নেপালের পয়েন্ট ৩ ও ভুটানের ১। আগামী পরশু বাংলাদেশ-ভারত ম্যাচ এখন কেবল নিয়ম রক্ষার লড়াই।

এর আগে ঢাকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে ভারত অংশ নেয়নি, সেখানে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। কিন্তু ভুটানে অনূর্ধ্ব-১৭ আসরে ভারতের বিপক্ষে হারের পরই বাংলাদেশ পিছিয়ে যায়। আজ ভুটানের সঙ্গে ড্র করায় সেই স্বপ্ন ভেঙে যায় পুরোপুরি।

তবে কোচ ও খেলোয়াড়দের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। সাধারণত আন্তর্জাতিক টুর্নামেন্ট শেষে সংবাদ সম্মেলনে কোচরা মন্তব্য করেন। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিজয়ের পর বক্তব্য দিলেও হারের পর কোনো প্রতিক্রিয়া জানায় না।

লাওসে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় হারের পর যেমন কোচ বাটলারের কোনো মন্তব্য পাওয়া যায়নি, ঠিক তেমনি সাফ টুর্নামেন্টে ভুটানের বিপক্ষে পয়েন্ট হারানোর পরও কোচের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সর্বশেষ

এই বিভাগের আরও