রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

চন্দনাইশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১০

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস সিলিন্ডার দোকানে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়েছেন অন্তত ১০ জন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার চরতি ইউনিয়নের চরপাড়া এলাকার ইউনুস মার্কেটে এ ঘটনা ঘটে।

- Advertisement -

দগ্ধরা হলেন—দোকান মালিক মাহবুবুর রহমান (৪৫), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালে (৩৩)।

এর মধ্যে তিন-চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চন্দনাইশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাবের আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দোকানে গ্যাস সিলিন্ডার আনলোড করার সময় এ বিস্ফোরণ ঘটে।

দগ্ধদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. মোহাম্মদ খালেদ বলেন, “১০ জন দগ্ধ রোগী এসেছে। তাদের বেশিরভাগেরই শ্বাসনালী পুড়ে গেছে। পাশাপাশি শরীরের ৪০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত অংশে দগ্ধের চিহ্ন রয়েছে।”

সর্বশেষ

এই বিভাগের আরও