রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

চকরিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৭টি বসত বাড়ি আগুনে পুড়ে ছাই

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণ মানিকপুর ৫ নম্বর ওয়ার্ডের বাজার পাড়ায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ভয়াবহ আগুনে সাতটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

- Advertisement -

বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে ৭ টি বাড়ি আগুনে পুড়ে চাই হয়ে যায়।

ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শনে ছুটে যায় চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান ও উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) দিলীপ দে।

এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও তরুণ বিএনপি নেতা সাইফুল কবির চৌধুরী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুর রহমান কাইছারসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ সময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষথেকে প্রাথমিক ভাবে প্রত্যেক পরিবারকে কম্বল, চাউল ও নগদ ৫ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও