সোমবার, ১২ অক্টোবর ২০২৬

খুচরা ও পাইকারি গাঁজা বিক্রি, দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক

পটিয়া উপজেলা থেকে ৪৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় গাঁজা খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলেন।

- Advertisement -

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে মুন্সেফ বাজার কালী মন্দির এলাকার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার সদর দক্ষিণের রঘুপুর এলাকার মো. রনি (৩৮) ও চৌদ্দগ্রামের নাটাপাড়া এলাকার মো. কামাল (৩৭)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কুমিল্লা থেকে কক্সবাজারগামী একটি পিকআপে করে মাদকদ্রব্য পাচার করার গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে র‌্যাব সদস্যরা।

রাত পৌনে ১১টার দিকে কক্সবাজারগামী নীল রঙের একটি ফ্রিডম পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়িতে থাকা দুই যাত্রীর আচরণ সন্দেহজনক হলে তাদের নাম-ঠিকানা জানতে চাওয়া হয়। তারা এলোমেলো উত্তর দেওয়ায় আরও জিজ্ঞাসাবাদে স্বীকার করে- তাদের গাড়ির কাঁচা সবজির নিচে গাঁজা রয়েছে। পরে পিকআপের পেছনে রাখা ট্রিপলের নিচ থেকে তিনটি পাটের বস্তায় ভরা মোট ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা। গ্রেপ্তারকৃতদের পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

সর্বশেষ

এই বিভাগের আরও