শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি আনোয়ারা থেকে গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শিশু ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মো. গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে দোভাষী বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৭ চট্টগ্রামের একটি বিশেষ অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন র‍্যাব মিডিয়া অফিসার মোজাফফর হোসেন। গ্রেপ্তারকৃত মো. গিয়াস উদ্দিন (৪০) চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন গহিরা হাড়িয়াপাড়া এলাকার আব্দুস সালামের পুত্র।

র‍্যাব সূত্রে জানা যায়, নগরীর ইপিজেড থানার গত ৩১ ডিসেম্বর ২০২৪ ধারা ৯(১), নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) মামলা দায়ের হয়। এই মামলার প্রধান আসামি মো. গিয়াস উদ্দিন দোভাষী বাজার এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গত ২৩ অক্টোবর তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারের পর আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইপিজেড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইপিজেড থানা‌র ওসি কামরুজ্জামান জানান, ধর্ষণ মামলার আসামি গিয়াস উদ্দিনকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও