সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

২৮ অক্টোবর হত্যাকান্ডের প্রতিবাদ- মীরসরাইয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাফায়েত মেহেদী, মীরসরাই প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে ২৮ অক্টোবর হত্যাকান্ডের প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (২৮ অক্টোবর) মীরসরাই পৌর সদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল প্রদক্ষিণ করে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে উপজেলা জামায়াতের আমীর মো. নুরুল কবিরের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. আনোয়ার উল্লাহ আল মামুনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলা উদ্দিন সিকদার ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ সময় এসেছে খুনিদের বিচারের আওতায় নিয়ে আসার। ইনশাআল্লাহ সকল আগামী নির্বাচনে দাঁড়ি পাল্লা প্রতীককে বিজয়ের মাধ্যমে সকল খুনের বদলা নেওয়া হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. ইউসুফ বিন আবু বকর, জামায়াত তো মাওলানা নিজাম উদ্দিন, মিরসরাই পৌরসভা জামায়াতের আমীর মো শিহাব উদ্দিন, শফিকুল আলম সিকদার, মো. ফারুক, মো. লোকমান হোসেন, হাফেজ একরামুল হক, মিরসরাই উপজেলা শিবিরের সভাপতি সাকিব হোসাইন প্রমুখ।

সর্বশেষ

এই বিভাগের আরও