সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়িতে ‌‘বজ্রপাত থেকে আগুন’, ২৩ দোকান পুড়ে ছাই

অনলাইন ডেস্ক

খাগড়াছড়ির মহালছড়িতে আগুনে পুড়ে গেছে অন্তত ২৩টি দোকান। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১২টায় মহালছড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

মহালছড়িতে ফায়ার সার্ভিস না থাকায় খাগড়াছড়ি জেলা সদর থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ভোর ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকের হোসেন। তিনি জানান, আগুন লাগার সময়ে বাজারের সব দোকান বন্ধ ছিল। এছাড়া মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের কারণে বাজারে বিদ্যুৎ সরবরাহও বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে কাঁচা দোকানঘরে বজ্রপাত থেকে আগুন লাগতে পারে। আশপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ৫ ঘণ্টার বেশি সময় লাগে। তবে অগ্নিকাণ্ডের সময় ভারি বর্ষণ অব্যাহত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েনি।

ব্যবসায়ীদের ধারণা- আগুনে ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও