সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

পৌরসভার পশ্চিম কধুরখীলে আগুনে বসতঘর ভস্মীভূত

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীলে শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে আগুন লেগে ৫টি বসতঘর পুড়ে গেছে।

- Advertisement -

স্থানীয়রা জানান, পরান বাপের বাড়িতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ অলক চাকমা বলেন, “আগুন লাগার সঙ্গে সঙ্গেই আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।”

সর্বশেষ

এই বিভাগের আরও