সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মীরসরাইয়ে গাজী নিজামসহ তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বিএনপি ও যুবদলের নেতার ৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় বিএনপি।

- Advertisement -

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন এবং জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পূর্বে তাদের বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তারা কেন্দ্রে আবেদন করলে বিষয়টি পুনর্বিবেচনা করে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলীয় সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর গাজী নিজাম উদ্দিন বলেন, “আমাদের প্রতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে আস্থা ও বিশ্বাস পুনরায় প্রদর্শন করেছেন, তার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বিএনপির আদর্শ ও চেতনায় অনুপ্রাণিত হয়ে আগামীতেও ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে কাজ করে যাব।

সর্বশেষ

এই বিভাগের আরও