বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

কক্সবাজারে ইয়াবাসহ যুবক গ্রেফতার

অনলাইন ডেস্ক

কক্সবাজারের চকরিয়ায় প্রায় ৩০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত এক্স মাইক্রোবাসসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

- Advertisement -

শনিবার (১৫ নভেম্বর) রাত পৌনে ২টার অভিযান চালিয়ে উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল হক (৩৩) কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া থানাধীন খুটাখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের সামনে তল্লাশি চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় ২৯ হাজার ৯১০ পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ নুরুল হক নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও