রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

টেকনাফে জব্দ ২০ হাজার ইয়াবা, যুবক গ্রেফতার

অনলাইন ডেস্ক

কক্সবাজারের টেকনাফ খানকার ডেইল এলাকায় অভিযান চালিয়ে নামে এক যুবককে ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার করেছে বিজিবি।

- Advertisement -

গ্রেফতার নুর ফয়েজ (৩২) সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড খানকার পাড়ার বাসিন্দা সৈয়দ আলমের পুত্র।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ১০টায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নুর ফয়েজের বসতবাড়ি মাদক মজুত কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় ১টি মোবাইল ফোন ও ১টি চাপাতিও উদ্ধার করা হয়।

ঘটনায় মাদক মামলা দায়ের করা হয়েছে, তাতে একই এলাকার মুসা আলমের পুত্র মোহাম্মদ শফিক (২৫)সহ অজ্ঞাতনামা আরও দু-একজনকে পলাতক আসামি করা হয়েছে। গ্রেপ্তার আসমিকে টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও