সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

হাটহাজারীতে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মা মগদেশ্বরী মন্দিরে প্রার্থনা

বাবলু দাশ, হাটহাজারী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় হাটহাজারীতে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আয়োজন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাটহাজারী উপজেলা শাখা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট উপজেলা শাখা এবং মা মগদেশ্বরী স্মৃতি সংসদ।

- Advertisement -

সোমবার রাত ৮টায় ধলইস্থ এনায়েতপুর মা মগদেশ্বরী মন্দিরে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট হাটহাজারী উপজেলা শাখা আহ্বায়ক উত্তম কুমার দাশ, পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক বাবলু দাশ, নয়ন চৌধুরী, সদস্য সচিব উজ্জ্বল দত্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব শিমুল নাথ, পূজা পরিষদের সদস্য প্রিয়াশীষ চক্রবর্তী ও আশীষ রায়।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রদীপ নাথ, বিশ্বজিত ঘোষ বাবুন, নিলয় নাথ, অঙ্কন নাথ, বিভুতি নাথ, বিকাশ নাথ, কার্ত্তিক, আশীর্বাদ দাশ, সাধন, চন্দন দাশ ও রুপন নাথ প্রমুখ।

সভায় দেশনেত্রী খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত সুস্থতার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও