শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

শতভাগ সততা, নিরপেক্ষতা ও বিবেকবোধের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান: ডিসি চট্টগ্রাম

জয়নাল আবেদিন, চন্দনাইশ প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রতি শতভাগ সততা, নিরপেক্ষতা ও বিবেকবোধের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

- Advertisement -

ভাবমূর্তি রক্ষায় দেশের মেরুদণ্ড সোজা করতে চাই— ডিসি চট্টগ্রাম

বুধবার (৪ ফেব্রুয়ারি) চন্দনাইশ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. রাজিব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, বাংলাদেশ সেনাবাহিনীর ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাহমুদুল হাসান, পিএসসি,জি, স্থানীয় সরকার চট্টগ্রামের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চট্টগ্রাম মো. শরীফ উদ্দিন, চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ ও চট্টগ্রাম জেলার আনসার ও ভিডিপির সহকারী জেলা কমান্ড্যান্ট ফরিদা পারভীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, সহকারি পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মোঃ সোহানুর রহমান সোহাগ, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ খান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, চন্দনাইশ উপজেলার মোট ৬৪টি ভোটকেন্দ্রের জন্য এ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে ৬৭ জন প্রিজাইডিং অফিসার, ৩৮৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৭৭৭ জন পোলিং অফিসার অংশ নেন। প্রশিক্ষণে ভোটগ্রহণ–সংক্রান্ত আইন ও বিধিমালা, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, গণভোট পরিচালনার পদ্ধতি, ভোটার সহায়তা এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও