সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
- Advertisement -
বৃহস্পতিবার (৬ মার্চ) অনুষ্ঠিত ওই ফোনালাপে প্রধানমন্ত্রী ইরানের হামলার তীব্র নিন্দা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ইরান সংযুক্ত আরব আমিরাত ও অঞ্চলের অন্যান্য দেশের লক্ষ্য করে যে হামলা চালিয়েছে, তা স্পষ্টভাবে নিন্দনীয়।
তিনি আরও বলেন, বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে—সংযুক্ত আরব আমিরাত তার সার্বভৌমত্ব, নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে যে পদক্ষেপ নিচ্ছে, তাতে বাংলাদেশ সম্পূর্ণ সমর্থন জানায়।
ফোনালাপে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

